সাহিত্যবিশ্ব

ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ ঘোষণা ১৯ মে

আপডেট : ১৮ মে ২০২৬, ০৯:১৪ পিএম

‘ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ ২০২৬’-এর চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হবে আগামীকাল ১৯ মে। গত ৯ এপ্রিল ঘোষিত সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে ছয়টি অসামান্য অনূদিত বই।

১. দ্য নাইটস আর কোয়ায়েট ইন তেহরান : শিদা বাজিয়ার; ইংরেজি অনুবাদ : রুথ মার্টিন। ইরানি বিপ্লব থেকে আধুনিক জার্মানি পর্যন্ত চারজন নারীর চার দশকের রাজনৈতিক সংগ্রাম এবং অভিবাসী জীবনের গল্প।

২. শি হু রিমেইন্স : রেনে কারাবাশ; ইংরেজি অনুবাদ : ইজিডোরা অ্যাঞ্জেল। বুলগেরিয়ার পাহাড়ে পুরুষতান্ত্রিক সমাজ থেকে বাঁচতে পুরুষ হিসেবে জীবনযাপনের শপথ নেওয়া এক নারীর মনস্তাত্ত্বিক আত্মত্যাগ।

৩. দ্য ডিরেক্টর : ড্যানিয়েল কেলম্যান; ইংরেজি অনুবাদ : রস বেঞ্জামিন। বিখ্যাত সিনেমা পরিচালক জি ডব্লিউ পাবস্ট এবং হিটলারের প্রোপাগান্ডা মন্ত্রী জোসেফ গোয়েবলসের ক্ষমতার লড়াই ও জটিল সম্পর্কের গল্প।

৪. অন আর্থ অ্যাজ ইট ইজ বিনিথ : আনা পলা মাইয়া; ইংরেজি অনুবাদ : পদ্মা বিশ্বনাথন। ব্রাজিলের এক আধুনিক কসাইখানায় কাজ করা মানুষের পশুর মতো বেঁচে থাকা এবং চরম অস্তিত্বের সংকটের গল্প।

৫. দ্য উইচ : মারি এনডিয়াই; ইংরেজি অনুবাদ : জর্ডান স্টাম্প। আফ্রিকার এক বিচ্ছিন্ন গ্রামে অলৌকিক শক্তির অধিকারী এক ডাইনি এবং তার দিকে ধেয়ে আসা অন্ধ কুসংস্কারের চিত্র।

৬. তাইওয়ান ট্রাভেলগ : ইয়াং শুয়াং-জি; ইংরেজি অনুবাদ : লিন কিং। ১৯৩০-এর দশকে জাপানি উপনিবেশে থাকা তাইওয়ানে দুই নারীর ভ্রমণ, বন্ধুত্ব এবং একটি হারিয়ে যাওয়া রান্নার বইয়ের অনুসন্ধান।

আগামীকাল ১৯ মে লন্ডনের এক অনুষ্ঠানে জানা যাবে কোন বইটি সেরা হিসেবে নির্বাচিত হচ্ছে। বিজয়ী লেখক ও অনুবাদক যৌথভাবে পাবেন ৫০ হাজার পাউন্ড (টাকায় ৮৩ লক্ষাধিক)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত