সাহিত্যবিশ্ব

বিশ্বজুড়ে নতুন করে হোমার-পাঠের আগ্রহ বেড়েছে

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৮:৩১ পিএম

গ্রিক মহাকাব্য অডিসিকে ঘিরে বিশ্বজুড়ে নতুন আগ্রহ তৈরি হয়েছে। ক্রিস্টোফার নোলানের নতুন চলচ্চিত্র ‘দ্য অডিসি’ মুক্তির পর প্রায় তিন হাজার বছরের পুরনো গ্রিক মহাকাব্য অডিসি বিশ্বজুড়ে আবার নতুন করে আলোচনার কেন্দ্রে। চলচ্চিত্রটির বিপুল সাফল্যের পাশাপাশি পাঠকদের মধ্যে হোমারের মূল রচনা, বিভিন্ন অনুবাদ, অডিওবুক ও ব্যাখ্যাগ্রন্থের চাহিদাও বেড়েছে।

এ উপলক্ষে দ্য গার্ডিয়ান সম্প্রতি অডিসি পাঠের উপযোগী অনুবাদ, পডকাস্ট ও অডিওবুক নিয়ে বিশেষ ফিচার প্রকাশ করেছে। প্রতিবেদনগুলোতে উঠে এসেছে, নোলানের চলচ্চিত্র শুধু সিনেমাপ্রেমীদের নয়, নতুন প্রজন্মের পাঠকদেরও ধ্রুপদি সাহিত্যের দিকে ফিরিয়ে আনছে। সমালোচকদের মতে, সাহিত্য ও জনপ্রিয় সংস্কৃতির এই মেলবন্ধন বহুদিন পর কোনো প্রাচীন মহাকাব্যকে আবারও বৈশ্বিক সাংস্কৃতিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

‘দ্য অডিসি’ ইতিমধ্যে সমালোচকদের ব্যাপক প্রশংসা অর্জন করেছে এবং বছরের অন্যতম গুর“ত্বপূর্ণ চলচ্চিত্র হিসেবে বিবেচিত হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত