বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, বৃহত্তর বরিশাল বিভাগের স্বনামধন্য সংবাদপত্র এজেন্ট এবং এম রহমান নিউজ এজেন্সির স্বত্বাধিকারী মরহুম মো. হারুন-অর-রশিদের পঞ্চম মৃত্যুবার্ষিকী সোমবার (১৮ মে) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেন। মোনাজাতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন যে, হারুন ভাই ছিলেন সারাদেশের সংবাদপত্র জগতের একজন আলোকিত মানুষ। দীর্ঘ কর্মজীবনে তিনি সংবাদপত্র এজেন্টদের অধিকার আদায় এবং এই শিল্পের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। তার সততা, দূরদর্শিতা ও সংগঠনপ্রীতির জন্য সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।
এদিকে হারুন-অর-রশিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
