আমরা তারেক রহমানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী এডিপি বিশেষ বরাদ্দ হতে মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। একই সাথে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্থানীয় দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেকও হস্তান্তর করেন তিনি।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুনের সভাপতিত্বে এই আলোচনা সভা ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক আব্দুর মতিন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা বিএনপি সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু
অনুষ্ঠানে স্থানীয় উপকারভোগী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশিষ্ট সুধীবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
