পেনশনভোগীদের জন্য সরকারের নতুন চমক

আপডেট : ১৯ মে ২০২৬, ০৩:৩০ পিএম

সরকারি পেনশনভোগীদের ভাতা ও পেনশনের হার উল্লেখযোগ্যভাবে বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৮ মে) নিজ কার্যালয়ে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বলেন, আগামী ১ জুলাই থেকে নতুন বেতনকাঠামো কার্যকর করার লক্ষ্যে কাজ চলছে। 

জানা গেছে, সরকারি চাকরিজীবীদের পাশাপাশি পেনশনভোগীদের সুবিধাও বাড়ানো হচ্ছে। মাসে ২০ হাজার টাকার কম পেনশন পান-এমন ব্যক্তিদের পেনশন প্রায় ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। যাদের মাসিক পেনশন ২০ থেকে ৪০ হাজার টাকার মধ্যে, তাদের ক্ষেত্রে বাড়তে পারে ৭৫ শতাংশ পর্যন্ত। আর ৪০ হাজার টাকার বেশি পেনশনভোগীরা পেতে পারেন প্রায় ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি।

পাশাপাশি বয়সভিত্তিক চিকিৎসা ভাতা দেওয়ারও প্রস্তাব করা হয়েছে। ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের জন্য ১০ হাজার টাকা, ৫৫ থেকে ৭৪ বছর বয়সীদের জন্য ৮ হাজার টাকা এবং ৫৫ বছরের কম বয়সীদের জন্য ৫ হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত