ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে রহমান নাম এক চালক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার খালকোলা গ্রাম থেকে বুধবার (২০ মে) মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত রহমান পার্শ্ববর্তী মাগুরা জেলার আড়পাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাতে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জেল্লাল হোসেন জানান, খালকোলা গ্রামের মাটের মধ্যে রাস্তার পাশে রাখা একটি ট্রাক থেকে দুর্গন্ধ বের হলে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে ট্রাকটির কেবিন থেকে রহমান নামের ওই ট্রাক চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
গত তিনদিন যাবৎ ওই স্থানে ট্রাকটি দাঁড় করানো ছিল। মৃত্যুর কারণ নির্ণনে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
