চট্টগ্রামের মিরসরাইয়ে দ্বিতীয় বিয়ে করাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রথম স্ত্রীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত স্বামী মোহাম্মদ রাসেল পেশায় পিকআপচালক। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী মনিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় বিয়ে করাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। গতকাল বুধবার রাতে তারা একসাথে ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে রাসেল ঘুমন্ত অবস্থায় থাকাকালে তার হাত-পা বেঁধে ধারালো ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কেটে তিনি গুরুতর রক্তাক্ত হন।
স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে তার চিকিৎসা চলছে।
এ বিষয়ে জানতে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফাহিম জামাল জানান, সকাল ৯টার দিকে পুরুষাঙ্গ কাটা অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তখন তার প্রচুর রক্তপাত হচ্ছিল। তাই তাকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, দ্বিতীয় বিয়ে করার জেরে প্রথম স্ত্রী তার স্বামীকে ধারালো ব্লেড দিয়ে গুরুতর জখম করেছেন। এসময় তার পুরুষাঙ্গের রগ কেটে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এ ঘটনায় স্ত্রীকে পুলিশ আটক করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
‘পাকিস্তানি কাশ্মীর’ বলে কিছু নেই