শিবচরের সাংবাদিকদের ঐক্য, পেশাদারিত্ব ও গণমাধ্যমের উন্নয়নকে আরও আধুনিক ও দায়িত্বশীল করার লক্ষ্যে আত্মপ্রকাশ হয়েছে ‘শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স’। শিবচর পৌর বাজারে স্থানীয় একটি রেস্টুরেন্টে বুধবার (২০ মে) রাতে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত দক্ষতা ও আধুনিক গণমাধ্যম চর্চা বৃদ্ধিতে এই অ্যালায়েন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে শিবচর উপজেলা ও মাদারীপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
