হামজা জিতলেন ত্রিমুকুট

আপডেট : ২৩ মে ২০২৬, ০৭:৩৯ এএম

ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসপিএ’র ২০২৫ স্পোর্টস অ্যাওয়ার্ডের ত্রিমুকুট জিতেছেন ফুটবলার হামজা চৌধুরী। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেল আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড ঘোষণা দেওয়া হয়। দেশের সেরা ক্রীড়াবিদ, কোচ, সংগঠক ও ক্রীড়া সংস্থাগুলোর হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ক্যাটাগরির অ্যাওয়ার্ড।

এবারের আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। তিনি একসঙ্গে তিনটি পুরস্কার জিতে অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে পরিণত হন। বর্ষসেরা ক্রীড়াবিদ, পপুলার চয়েজ অ্যাওয়ার্ড এবং বর্ষসেরা ফুটবলার তিনটি পুরস্কারই জিতে নেয়েছেন হামজা। পুরস্কার পাওয়ার পর লন্ডন থেকে ভিডিও বার্তায় হামজা চৌধুরী বলেন, ‘এই সম্মান পেয়ে আমি অত্যন্ত গর্বিত। পরিবার, কোচ, সতীর্থ ও সমর্থকদের ধন্যবাদ জানাই।’

বর্ষসেরা ক্রীড়াবিদের বিভাগে রানার-আপ হয়েছেন নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও হকি খেলোয়াড় আমিরুল ইসলাম। এ ছাড়া বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রিশাদ হোসেন, বর্ষসেরা কোচ হয়েছেন পিটার বাটলার এবং সেরা পৃষ্ঠপোষকের স্বীকৃতি পেয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।

কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড

বিভাগ                            বিজয়ী

বর্ষসেরা ক্রীড়াবিদ            হামজা চৌধুরী

রানার-আপ                                 ঋতুপর্ণা, আমিরুল

পপুলার চয়েজ                 হামজা চৌধুরী

বর্ষসেরা ক্রিকেটার            রিশাদ হোসেন

বর্ষসেরা ফুটবলার             হামজা ও ঋতুপর্ণা

বর্ষসেরা হকি খেলোয়াড়                 আমিরুল ইসলাম

বর্ষসেরা আর্চার                আব্দুর রহমান আলিফ

বর্ষসেরা টিটি খেলোয়াড়                 খই খই সাই মারমা

বর্ষসেরা শাটলার              আল আমিন জুমার

উদীয়মান ক্রীড়াবিদ                      রিপন ম-ল

বর্ষসেরা কোচ                  পিটার বাটলার

বর্ষসেরা আম্পায়ার                        সেলিম লাকী

বর্ষসেরা সংগঠক               রাজীব উদ্দীন আহমেদ

তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব                 আলমগীর কবীর

বিশেষ সম্মাননা                শাহনাজ পারভীন

সেরা পৃষ্ঠপোষক               প্রাইম ব্যাংক পিএলসি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত