৪ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আপডেট : ২৪ মে ২০২৬, ০৯:২২ এএম

দেশের চার জেলা দিনাজপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেটে দুপুরের মধ্যেই ঝড় হবে বলে আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে থাকতে পারে বজ্রসহ বৃষ্টি, তাই নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

রবিবার (২৪ মে) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, দিনাজপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট জেলার কিছু স্থানে দুপুর ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি অথবা বৃষ্টি হতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আকস্মিক দমকা হাওয়া ও বজ্রপাতের কারণে নৌযান চলাচলে ঝুঁকি তৈরি হতে পারে। তাই সংশ্লিষ্টদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত