আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

এ সময় শ্রমিকরা আতঙ্কিত হয়ে দৌড়ালে একজন মহিলা শ্রমিক রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং অপর দুই শ্রমিক পায়ে আঘাত পায়।

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০১:২২ পিএম

নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা বৃদ্ধির দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভের চেষ্টা করলে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে তিন নারী শ্রমিক আহত হয়েছে। পরে আহতদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। তার আশঙ্কামুক্ত এবং শিল্পাঞ্চলের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে সোমবার (২৩ নভেম্বর) সকাল ১২টায় আশুলিয় শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রম আই ১৩(১) ধারায় আশুলয়িায় বন্ধ রয়েছে ২২ পোষাক কারখানা।  এছাড়া সকাল থেকে ২১ কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে কতৃপক্ষ। কাজ না করে বসে আছে ৩ টি পোষাক কারখানা শ্রমকি।

Saver Unrest (2)

শিল্প পুলশি ও স্থানীয়রা জানায়, শ্রম আইন ১৩(১) ধারায় আশুলিায় বন্ধ রয়েছে ২২ পোষাক কারখানা।  বন্ধ কারখানা বাদে অন্য কারখানাগুলোতে সকাল থেকেইে শ্রমিকরা আশুলিয়ার বাইপাইল, জামগড়া, নরসিংহপুর, জিরাবো, কাঠগড়া ও পুকুরপাড় এলাকায় তাদরে কর্মরত নিজ নিজ পোষাক কারখানাগুলোতে প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন। তবে সকালে কারখানায় প্রবেশের পর কাজ না করে কারখানা থেকে বের হয়ে যাওয়ায় সাদাতিয়া সোয়েটার লি., স্টারলিং অ্রঅপারলেস লি., স্টারলিং ক্রিয়েশন লি., হলিউড গার্মেন্টস লি., মুন রেডওয়্যারিঙস লি.সহ ২১ পোষাক কারখানা কর্তৃপক্ষ আজকের মত সাধারণ ছুটি ঘোষণা করেছে।

এদিকে সকালে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ মহাসড়ক স্বাভাবিক রাখার চেষ্টা করে। এ সময় উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ৩ নারী শ্রমিক আহত হন।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, নিশ্চিন্তপুরে সকালে নিউ এইজ কারখানার শ্রমিকরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ কারখানায় প্রবেশ করেন। পরবর্তীতে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকরা উৎপাদন বন্ধ করে কারখানায় অবস্থান করেন। পরে সকাল ৯টার আগে আগে কারখানা কর্তৃপক্ষ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকদের একটি অংশ কারখানার ১নং গেটের সামনে সড়কে জমায়েত হয়ে উত্তেজিত অবস্থায় বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় সাভার সরকারি কলেজের ছাত্র-ছাত্রীদের বহনকারী আলিফ পরিবহনের একটি বাস নিউ এইজ গ্রুপের কারখানার সামনে দিয়ে অতিক্রমকালে বাসে থাকা ছাত্র-ছাত্রীদের সঙ্গে জমায়েত হওয়া শ্রমিকদের বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা আলিফ পরিবহনের বাসটির গ্লাস ভাঙচুর শুরু করেন। শ্রমিকদের একাংশ পার্শ্ববর্তী আল মুসলিম গার্মেন্টস ও জেনারেশন সুয়েটার ফ্যাক্টরিতে হাঙ্গামা করার চেষ্টা চালান। এ সময় শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অফিসার ও ফোর্স পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে জমায়েত হওয়া শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকরা নিজ নিজ বাসায় চলে যান।

Saver Unrest (1)  

এ সময় শ্রমিকরা আতঙ্কিত হয়ে দৌড়ালে একজন মহিলা শ্রমিক রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং অপর দুই শ্রমিক পায়ে আঘাত পায়। পরে আহত তিনজন শ্রমিকদের চিকিৎসার জন্য নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন।

আহত শ্রমিকরা হলেন— অপারেটর মোছা. সিরাতুন, অপারেটর মোছা. রেখা, অপারেটর মোছা. সুইটি। এ সময় নিউ এইজ গ্রুপের পার্শ্ববর্তী অনন্ত গার্মেন্টস, আল-মুসলিম অ্যাপারেলস ও ট্রাউজার লাইন লিঃ কর্তৃপক্ষও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাধারণ ছুটি ঘোষণা করে। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত