নড়াইলে অস্ত্রসহ খবির মোল্লা গ্রেপ্তার

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৯:০৭ পিএম

নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রাম থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্রসহ খবির মোল্লাকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব-৬।

বুধবার (৮ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত র‍‍্যাব-৬-এর স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খবির মোল্লা কালিয়া উপজেলার সিলিমপুর গ্রামের কাউছার মোল্লার ছেলে।

র‍‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলিমপুর গ্রামে অভিযান চালিয়ে খবির মোল্লাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ানশুটার গান, দুই রাউন্ড গুলি এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রীস আলী জানান, খবির মোল্লার বিরুদ্ধে কালিয়া থানায় একাধিক মামলা রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত