সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে নোয়াখালীতে নিহত ২

আপডেট : ৩১ মে ২০২৬, ১০:৩৩ এএম

নোয়াখালীর দুই উপজেলায় দু’গ্রুপের সংঘর্ষে ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন। সদর ও বেগমগঞ্জে পৃথক দুই সংঘর্ষে তারা নিহত হন।

শনিবার (৩০ মে) রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সদর উপজেলার দাদপুর ইউনিয়নের রামবল্লভপুরে ইয়াবা সেবন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে গাছ ব্যবসায়ী মো. কামাল উদ্দিন (৫০) নিহত হন।

অন্যদিকে বেগমগঞ্জের মুন্সিরহাটে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষে রাকিব হোসেন (২২) নিহত হন।

পুলিশ জানায়, পৃথক দুই ঘটনায় আহত হন তিনজন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। নিহতদের মরদেহ নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, পৃথক দুই ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে। নিহতদের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত