এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর

আপডেট : ০১ জুন ২০২৬, ০৪:২৪ পিএম

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ফরম পূরণে বাদ পড়া শিক্ষার্থীদের ফের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। 

সোমবার (১ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণ আগামী ১৫ থেকে ১৬ জুন পর্যন্ত বর্ধিত করা হলো। ‘সোনালী সেবার’ মাধ্যমে ১৬ জুনের মধ্যেই ফি পরিশোধ করতে হবে। উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে।

এর আগে, বিলম্ব ফিসহ ফরম পূরণ ও ফি পরিশোধের সময় ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল।

চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ২ জুলাই শুরু হয়ে শেষ হবে ৮ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে ১৫ আগস্টের মধ্যে। রুটিন অনুযায়ী, শুরুর দিন বাংলা প্রথম পত্র (আবশ্যিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত