মিরপুরের পূরবী মার্কেটে আগুন

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৭:৪৮ এএম

রাজধানীর মিরপুরের পূরবী এলাকায় পূরবী মার্কেটের নিচ তলায় আগুনের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মার্কেটটির দোকানপাট সবে খোলা শুরু হচ্ছিল। ঠিক তখনি নিচ তলার একটি মোবাইল এক্সেসরিজের দোকানে আগুন ধরে যায়। উপস্থিত লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এরই মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রাফি আল ফারুক জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত