কন্যার বাবা হওয়ার খবরে ভক্তদের মধ্যে উল্লাস দেখা দিলেও এখনও পুরোপুরি নিরব ভুমিকা পালণ করছেন চিত্রনায়ক শাকিব খান। সন্তান প্রশ্নে আগের মতোই শাকিবের নিরব ভূমিকা নিয়ে এবারও উঠেছে নানা প্রশ্ন।
শুক্রবার (৫ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে চিত্রনায়িকা শবনম বুবলী জানিয়েছেন মা হওয়ার কথা। আর তার সন্তানের বাবা শাকিব খান- এমন কথা আগেই জানিয়েছিলেন এই নায়িকা। বাবার নামের সঙ্গে মিল রেখে সন্তানের নাম রাখা হয়েছে শারলিন খান। খবরটি শুনে অনেকে আনন্দ যেমন প্রকাশ করছেন, তেমনি অনেকের মনে প্রশ্ন, কৌতূহল। কারণ বরাবরের মতো স্ত্রী সরব হলেও নিরবতায় রয়েছেন শাকিব। অনেকেই প্রশ্ন তুলছেন, এবারও কি বাবা হওয়া নিয়ে অস্বস্তিতে আছেন পর্দার শাকিব খান?
সন্তান প্রসঙ্গে শাকিবের এমন নিরবতা নতুন নয়, আগের দুই ছেলের ক্ষেত্রেও একই ঘটনা দেখেছে দর্শক। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর শাকিব ও অপু বিশ্বাসের সংসারে জন্ম নেয় আব্রাম খান জয়। সে খবর আড়াল রেখেছিলেন দুজনে। অনেকদিন পর হাটে হাঁড়ি ভাঙেন অপু। সন্তানসহ টিভি লাইভে এসে জানান বিস্তারিত। সে সময়ও নীরব ছিলেন শাকিব। পরে অবশ্য নানা কাদা ছোড়াছুড়ি দেখা গিয়েছিল দুজনের মধ্যে।
এরপর ২০১৮ সালে বুবলীকেও গোপনে বিয়ে করেন শাকিব। সে সংসারে ২০২০ সালে জন্ম নেয় শেহজাদ খান বীর। এ সন্তানের খবরও তারা গোপন রাখেন। পরে বুবলী বিষয়টি সামনে আনলেও চুপ থাকেন শাকিব। অপুর মতো একই কায়দায় বুবলীর সঙ্গেও তার মতানৈক্য প্রকাশ্যে আসে। হতাশ হয়ে গণমাধ্যমকে শাকিব এ-ও বলেছিলেন, ‘অপু বিশ্বাস ও বুবলী দুজনেই এখন আমার কাছে অতীত। তাদের সঙ্গে কোনো অবস্থায় আমার সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই। অতীত মানে তারা অতীতই।’
তবে সে অবস্থান থেকে সরে এসে বুবলীর সঙ্গে বিবাদ মিটিয়ে নেয়ায় তাদের ভক্তদের অনেকে খুশি। নতুন কন্যার আগমনের খবরটিও তারা ইতিবাচকভাবে নিচ্ছেন। কিন্তু ঘুরেফিরে অনেকের মনেই প্রশ্ন, শাকিব এখনো কেন সেই চেনা রূপেই ডুবে আছেন।
মেধাবী ক্রীড়াবিদদের দায়িত্ব নেবে সরকার প্রতিমন্ত্রী: আমিনুল হক
ফের নির্মাতা হিসেবে দেখা মিলবে মৌসুমীর
মক্কায় হজ পরবর্তী হাজীদের সেবার মান উন্নয়ন ও পর্যালোচনা সেমিনার অনুষ্ঠিত।