ঝিনাইদহে ইয়াবাসহ দুজন আটক

আপডেট : ০৬ জুন ২০২৬, ১০:০১ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামে অভিযানে মাদক কারবারি জীবন মন্ডল(৩২) ও তার সহযোগী সুজন আহমেদ (২৫) আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩২২ পিস ইয়াবা ও ১৯ বোতল কোরেক্স (ফেন্সিডিলের বিকল্প) উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) ওই উপজেলায় অভিযান চালায় তাদেরকে আটক করে। জীবন মন্ডল একই উপজেলার বানুড়িয়া গ্রামের মৃত এলাহী মন্ডলের ছেলে এবং সুজন আহমেদ বলিদাপাড়ার মো. আলতাফ মন্ডলের ছেলে। জীবন মন্ডলের নামে বিভিন্ন থানায় কয়েকটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান , জীবন মন্ডল একজন প্রফেশনাল মাদক ব্যবসায়ী। অতীতেও তাকে কয়েকবার মাদক সংশ্লিষ্টতায় গ্রেপ্তার করে পুলিশ। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলাও রয়েছে। সম্প্রতি সে আবারও মাদক ব্যবসায় সক্রিয় হয়ে ওঠে।

শনিবার  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে এক সহযোগিসহ আটক করা হয়েছে। মাদক আইনের মামলায় অভিযানে উদ্ধার করা হয়েছে। আটক আসামিদের আদালতে পাঠানো  হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত