জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেছেন, বনাঞ্চল ধ্বংস করে ইন্ডাস্ট্রি করার উদ্যোগ নেওয়া ব্যক্তি আমাদের পরিবেশমন্ত্রী। তাহলে আগামী পাঁচ বছরে পরিবেশের কি অবস্থা হবে তা এখান থেকেই অনুমান করা যায়।
গতকাল শনিবার রাজধানীর বাংলামোটরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষে ঢাকা মহানগর উত্তর এনসিপির সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এসব কথা বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
তিনি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা করেন। আদীব জানান, (৬ জুন থেকে ১২ জুন পর্যন্ত) সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ করা হবে। ঢাকার ২০টি স্কুলে বৃক্ষ বিতরণ ও রোপণ করা হবে।
