কুমিল্লার মুরাদনগরের কুখ্যাত মাদক কারবারি ও মাদকের ডিলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৭ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের পৈয়াপাথর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত শাহ আলম পৈয়াপাথর গ্রামের সুন্দর আলীর ছেলে। তার বিরুদ্ধে মুরাদনগর থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, শাহ আলম একজন কুখ্যাত মাদক কারবারি ও মাদকের ডিলার। সে একটি মাদক মামলায় ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। তাছাড়াও সে গত এপ্রিল মাসের একটি মাদক মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে মুরাদনগর থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত মধ্যরাতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় সেকেন্ড অফিসার এসআই মাসুদের নেতৃত্বে এসআই রাজু বড়ুয়া, এএসআই কুসুম বড়ুয়াসহ পুলিশের একটি বিশেষ টিম পৈয়াপাথর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, শাহ আলম এলাকায় কুখ্যাত মাদক কারবারি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মুরাদনগর থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। সে একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও অপর একটি মাদক মামলায় পলাতক আসামি। সোমবার (৮ জুন) দুপুরে তাকে কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
যেসব জেলায় ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টির সম্ভাবনা