দীর্ঘদিনের গুঞ্জন উড়িয়ে বিয়ে করছেন ভারতীয় টিভি অভিনেত্রী জেনিফার উইংগেট। গুঞ্জনে বেশ কয়েকজন অভিনেতার নাম শোনা গেলেও এই অভিনেত্রী বিয়ে করছেন সিঙ্গাপুরের এক ব্যবসায়ীকে।
তুঙ্গে। ইতিমধ্যেই নাকি সিঙ্গাপুরে ইসমাইল উইলিয়াম নামে সেই ব্যবসায়ীর সঙ্গে বাগ্দানও সেরে ফেলেছেন অভিনেত্রী। জেনিফারের এক ঘনিষ্ঠ সূত্র এই বিয়ের খবরে সংবাদমাধ্যমের কাছে সিলমোহর দিয়েছেন। ৪১ বছর বয়সি অভিনেত্রী বিয়ের পরবর্তী পর্যায়গুলো নিয়ে এখন ব্যস্ত। সেই সূত্রের কথায়, ‘জেনিফার ও উইলিয়াম পরস্পরের সঙ্গে খুবই সুখে আছেন। তাদের সুন্দর রসায়ন দেখতে সত্যিই ভাল লাগে। ভ্রমণে গিয়ে জেনিফারকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন উইলিয়াম। জেনিফারও সেই প্রস্তাব গ্রহণ করেছেন। এবার তারা বিয়ের প্রস্তুতি নিয়ে ভাবছেন। বিয়ের আয়োজনও শুরু করে দিয়েছেন তারা।’
শোনা যাচ্ছে, জেনিফার ও উইলিয়াম নাকি খ্রিস্টান ধর্মের রীতি মেনে বিয়ে করবেন। বিয়েটা ঠিক কবে ও কোথায় করবেন, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। সূত্র জানিয়েছে, সেপ্টেম্বর–অক্টোবরে বিয়ে করতে পারেন তারা।
আপ্লুত সৈয়দ আব্দুল হাদী
পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার