আপ্লুত সৈয়দ আব্দুল হাদী

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৩:২৬ পিএম

দেশীয় সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ নন্দিত কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীকে বিশেষ সম্মাননা প্রদান করতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘কালজয়ী কণ্ঠ, শ্রদ্ধা ও ভালোবাসায় সৈয়দ আব্দুল হাদী’ শিরোনামে আগামী ১২ জুন সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 

অনুষ্ঠানে সৈয়দ আব্দুল হাদীর গাওয়া জনপ্রিয় ও কালজয়ী গানগুলো পরিবেশন করবেন বর্তমান প্রজন্মের একাধিক শিল্পী। পাশাপাশি তাঁর দীর্ঘ সংগীতজীবনের বিভিন্ন দিক তুলে ধরা হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। 

সম্মাননা প্রসঙ্গে সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘শিল্পকলা একাডেমির মতো একটি জাতীয় প্রতিষ্ঠানের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। দীর্ঘ সংগীতজীবনে শ্রোতাদের যে ভালোবাসা পেয়েছি, এই সম্মাননা সেই ভালোবাসারই আরেকটি বহির্প্রকাশ। আমি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত