আম বেশি খেলে যা হয়

আপডেট : ০৯ জুন ২০২৬, ০২:৩০ এএম

বাজারে আমে ভরপুর। সুস্বাদু বলে আম বেশি পরিমাণে খাওয়া যাবে না। মাঝারি আকারের একটা আমে থাকে ১৩৫ ক্যালরি। আমে ভিটামিন সি ও ক্যালরি দুইয়ের পরিমাণই যথেষ্ট থাকে। তাই যারা ওবেসিটির সমস্যায় ভুগছেন এবং ওজন কমাতে চান তারা আম বেশি খাবেন না। বেশি আম খেলে হতে পারে নানা বিপদ। আমে ফ্রুকটোজে ভরপুুর। রক্তে চিনির মাত্রা বাড়িয়ে দেয়। ডায়াবেটিসে আক্রান্ত তারা দিনে এক টুকরার বেশি আম খাবেন না। ব্লাড সুগার বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। অতিরিক্ত আম খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত আম খেলে গ্যাসটাইট্রিসের সমস্যা বেড়ে যেতে পারে। আর্থ্রাইটিস বা বাতের ব্যথার সমস্যা যাদের আছে তারা আম এড়িয়ে চলুন। আম খেলে এ ধরনের ব্যথা বাড়ার আশঙ্কা থাকে। ত্বকে অ্যালার্জির প্রবণতা আছে, তারাও আম খাওয়ায় নিয়ন্ত্রণ আনুন। অনেকে আম চিবিয়ে না খেয়ে আমের জুস করে খান। কিন্তু এতে আমের মধ্যে অবস্থিত ফাইবারগুলো নষ্ট হয়ে যায়। ফলে সেই ফাইবারের গুণাগুণ শরীরে কাজে লাগে না। উল্টো পেটের সমস্যা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। বেশি আম খেলে চোখ জ্বালা, হাঁচি, পেটে ব্যথা, ঠা-া লেগে যাওয়ার মতো সমস্যা হতে পারে। তাই বেশি বেশি আম খাওয়া থেকে বিরত থাকুন।

কতটুকু খাওয়া ভালো

সুস্থ প্রাপ্তবয়স্ক একজন মানুষ সাধারণত দিনে মাঝারি আকারের আম ১ থেকে ২টা খেতে পারবেন। তবে ডায়াবেটিস, স্থূলতা বা বিশেষ স্বাস্থ্য সমস্যা থাকলে পরিমাণ নির্ধারণের জন্য চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া ভালো। আম অবশ্যই পুষ্টিকর ও সুস্বাদু ফল। এতে ভিটামিন এ, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও আঁশ রয়েছে। তাই পরিমিত পরিমাণে খাওয়া ভালো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত