কাজা নামাজ আদায়

আপডেট : ১২ জুন ২০২৬, ০৯:০৫ এএম

প্রশ্ন : প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আমার জীবনে অনেক নামাজ ছুটে গেছে। এ জন্য আমি অনুতপ্ত ও লজ্জিত এবং মহান আল্লাহর কাছে তওবা-ইস্তেগফার করছি। জানার বিষয় হলো, আমি কি প্রত্যেক নামাজের আগে-পরে কাজা নামাজগুলো পড়তে পারব? যদি পারা যায় সেক্ষেত্রে আসর ও ফজরের নামাজের পরও কি পারব?

রফিকুল ইসলাম, রাজশাহী

উত্তর : যেকোনো ফরজ নামাজের আগে-পরে কাজা নামাজ পড়া যায়। এমনকি আসর ও ফজরের নামাজের পরও কাজা নামাজ পড়া যাবে। ফজর ও আসর নামাজের পর ওই ওয়াক্তের মধ্যে নফল নামাজ পড়া মাকরুহ। কিন্তু তখন কাজ পড়া জায়েজ আছে।

কাজা নামাজ তিন সময় পড়া নিষেধ। সূর্যোদয়ের সময় থেকে সূর্য কিছুটা ওপরে ওঠা পর্যন্ত, সূর্য যখন লালবর্ণ ও নিস্তেজ হয়ে যায় তখন থেকে সূর্যাস্ত পর্যন্ত এবং ঠিক মধ্যাহ্নের সময়। এই তিন সময় ছাড়া দিন-রাতের অন্য যেকোনো সময় কাজা নামাজ পড়া যায়।

তবে কাজা নামাজ যথাসম্ভব মানুষের অগোচরে পড়াই ভালো। বিশেষত আসর ও ফজরের নামাজের পর। কেননা তখন প্রকাশ্যে নামাজ পড়লে মানুষের মধ্যে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। (খুলাসাতুল ফাতাওয়া ১/৬৮, হিন্দিয়া ১/৫২, আলবাহরুর রায়েক ১/২৫৩)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত