২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১৫০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল নিবন্ধনের ক্ষেত্রে করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।
‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ প্রতিপাদ্যে আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করা হয়েছে। এই বাজেট দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩ দশমিক ৭ শতাংশের সমান। চলতি অর্থবছরের তুলনায় এর আকার ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি।
প্রস্তাবিত বাজেটে উন্নয়ন ব্যয় বাড়ানো এবং পরিচালন ব্যয় তুলনামূলকভাবে কমিয়ে আনার পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে সরকারি ব্যয়ের কাঠামোয় উন্নয়ন কর্মকা-কে আরও বেশি গুরুত্ব দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।