বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

আপডেট : ১২ জুন ২০২৬, ০২:২৭ পিএম

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ শুক্রবার (১২ জুন) সকালে সড়কপথে দেশে এসে পৌঁছেছেন। যশোরের বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র এই নিশ্চিত এ তথ্য করেছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার কলকাতায় নেতাজি ভবন পরিদর্শনের পর সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন বাংলাদেশে নিযুক্ত এই নতুন হাইকমিশনার। তিনি বলেন, বাংলাদেশ ও ভারত ঐক্যবদ্ধ থাকলে বিশ্বে যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। দুই দেশ একত্রে কাজ করলে অন্যতম শক্তিশালী গণতন্ত্র এবং একটি বৈশ্বিক শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে।

গত এপ্রিলে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে (৭৫) বাংলাদেশে দেশটির নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত ৫৫ বছরে দুই দেশের সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠাচ্ছে দিল্লি।

দিনেশ ত্রিবেদী পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। প্রণয় ভার্মা এরই মধ্যে ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত