কাটাখালী নদীতে ভেসে উঠল মরদেহ

আপডেট : ১২ জুন ২০২৬, ০৩:৪৩ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাটাখালী নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার সাপগাছি হাতিয়াদহ এলাকার নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) স্বপন কুমার সরকার জানান, ওই ব্যক্তির বয়স ৪৫ থেকে ৫০ বছর হবে। পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।  ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত