পাবনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে নিষিদ্ধ সংঘঠন ছাত্রলীগ নেতাসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা আইনশৃঙ্খলা বাহিনী। পাবনা পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর সার্বিক দিক নির্দেশনায় বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত ১টা থেকে শুক্রবার (১২ জুন) দুপুর ১২ পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে বেশ কয়েকজনকে বিভিন্ন অপরাধের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়।
পুলিশ জানায়, পাবনা সদরে ৫ জন, ঈশ্বরদীতে ৪, ভাঙ্গুড়া, আতাউকুলা ও সাঁথিয়ায় একজন করে, ফরিদপুরে ৪, বেড়ায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১৫ জনকেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়। বাকিদের বিভিন্ন অপরাদের নিয়মিত মামলা দায়ের পর কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারদের মধ্যে ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকও রয়েছে।
পাবনা পুলিশ সুপার ছুফি উল্লাহ জানান, মাদক, ভেজাল পণ্য ও সকল ধরনের অপরাধ দমনে পাবনা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিতকরণে জেলা পুলিশ সর্বদা বদ্ধপরিকর। পাবনায় যেকোনো ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।