আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

আপডেট : ১৪ জুন ২০২৬, ০১:১৬ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। আজ রবিবার (১৪ জুন) প্রকাশ করা এই রায়ে দুইজন পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে এবং বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি হলেন- পুলিশের এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়। 

২০২৪ সালে কোটাবিরোধী আন্দোলন চলাকালীন ১৬ই জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। দুই হাত ছড়িয়ে পুলিশের সামনে দাঁড়ানো আবু সাঈদের একটি ভিডিও সেসময় সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। তার মৃত্যুতে সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে সরকার এক পর্যায়ে কারফিউ জারি করলেও তা নিয়ন্ত্রণে ব্যর্থ হয় সরকার।

এর আগে গত ৯ এপ্রিল ট্রাইব্যুনাল এই মামলার সংক্ষিপ্ত রায় ঘোষণা করেছিল। আজ তার বিস্তারিত ও পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত