যুবককে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৭:৩৬ এএম

মুন্সীগঞ্জ শহরে মো. আরিফ বেপারী (৩২) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। গতকাল রবিবার সকালে মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব শিলমন্দি জসিমনগর এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্বজনদের দাবি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সুলতান আহমেদের ভাই এনায়েত হোসেন ও তার লোকজন এ হত্যাকা- ঘটিয়েছে। নিহত আরিফ শহরের পাঁচঘরিয়াকান্দি এলাকার মৃত মতিন বেপারীর ছেলে। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শহরের মুন্সীরহাট বাজারে নিহতের ছোট ভাই আকাশ বেপারী কসাইয়ের কাজ করেন। সেখানে মাংস কেনাবেচা নিয়ে পার্শ্ববর্তী চরকিশোরগঞ্জ এলাকার অন্য কসাই নূর মোহাম্মদের কাছে ৪৯ হাজার টাকা পেতেন নিহত আরিফ বেপারীর ছোট ভাই আকাশ বেপারী। এ নিয়ে ৬ মাস আগে মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগও করেন বড় ভাই আরিফ বেপারী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত