দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে দেশে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে ৫৬০ জন মারা গেল। আর হামে প্রাণ গেছে ৯২ জনের। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এ সংক্রান্ত নিয়মিত বুলেটিনে জানানো হয়, শনিবার সকাল থেকে ২৪ ঘণ্টায় দেশে ৭৫টি নমুনায় হাম শনাক্ত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১ হাজার ৫২ রোগী। এর মধ্যে ৯৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগের হাসপাতালগুলোয় ৩৯৮ জন। আর সবচেয়ে কম ১২ জন ভর্তি হয়েছে রংপুর বিভাগে। এ নিয়ে দেশে হামের উপসর্গ থাকা রোগীয় সংখ্যা দাঁড়াল ৮৫ হাজার ৯৫১ জনে।
হাম ও উপসর্গে এক দিনে চার শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৭:৪৯ এএম
আপডেট : ১৫ জুন ২০২৬, ০৭:৪৯ এএম
দেশ রূপান্তর
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০