রাজধানীর রূপনগরে আশরাফুল উলুম মাদ্রাসায় সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষকসহ মাদ্রাসার দুই ছাত্র দগ্ধ হয়েছে। গতকাল রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেনÑ মাদ্রাসা শিক্ষক মো. সালমান (২৬), ছাত্র মো. মারুফ (১২) ও খাইরুল ইসলাম (১৪)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মারুফ শরীরে ১৮ শতাংশ দগ্ধ, সালমান শরীরে ২ শতাংশ দগ্ধ এবং খাইরুল শরীরে ৩ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসে। দগ্ধের পরিমাণ কম থাকায় দুজনকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়। আর মারুফকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিদ্যুৎস্পৃষ্টে তিনজন দগ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৭:৪৩ এএম
আপডেট : ১৫ জুন ২০২৬, ০৭:৪৩ এএম
দেশ রূপান্তর
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০