এইচএসসি পরীক্ষা থাকবে সিসি ক্যামেরার নজরদারিতে

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৭:৪৪ এএম

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষা কেন্দ্র সিসি ক্যামেরার নজরদারির মধ্যে রাখা হবে। এরই মধ্যে কেন্দ্রগুলোর সিসি ক্যামেরার আইডি, পাসওয়ার্ড, ক্যামেরার ব্র্যান্ড, ডিভাইসের সিরিয়াল নম্বরসহ বিস্তারিত তথ্য চেয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে বোর্ড। এতে বিষয়টি অত্যন্ত জরুরি বলে উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য পাঠাতে সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্রকে অনুরোধ জানানো হয়েছে। সিসিটিভির ডিভিআর ও এনভিআরের সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। আগামী ২১ জুনের মধ্যে এসব তথ্য বোর্ডে পাঠাতে বলা হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলোর সিসিটিভি ব্যবস্থার কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের স্বার্থে সংশ্লিষ্ট ডিভিআর ও এনভিআরের সঙ্গে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত