স্বাস্থ্যমন্ত্রী বললেন

শুধু মেয়েদের জন্য দুটি বিশেষায়িত হাসপাতাল হবে

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৭:৪৫ এএম

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। সারা দেশে শুধু মেয়েদের জন্য দেড় হাজার শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল করা হবে। এ ছাড়া দেশে ১ হাজার শয্যার ২০টি হাসপাতাল করা হবে। গতকাল রবিবার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) আয়োজিত অনুষ্ঠানে ১০টি জেলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার বাজেটে স্বাস্থ্য খাতে জিডিপির ১.০২ শতাংশ, অর্থাৎ ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। দেশে ১ হাজার শয্যার ২০টি হাসপাতাল হবে। ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৮০ হাজার হবে নারী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত