অর্থ ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৭:৪৬ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত দুটি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন মুশফিকুর রহমান এবং আইন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন আন্দালিব রহমান পার্থ। গতকাল রবিবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে প্রস্তাবগুলো কণ্ঠভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি : ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মুশফিকুর রহমানকে এই কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন নূরুল ইসলাম মণি, মীর শাহ আলম, মোহাম্মদ জালাল উদ্দীন, মঈনুল ইসলাম খান, মোহাম্মদ শাহাদাত হোসেন, মোহাম্মদ সাইফুল আলম, সৈয়দ জয়নুল আবেদীন এবং মোহাম্মদ আবুল হাসনাত। পদাধিকার বলে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এই কমিটির সদস্য থাকবেন।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি : ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থকে কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন এএম মাহবুব উদ্দিন, মো. নওশাদ জমির, শাকিলা ফারজানা, মো. মনজুরুল ইসলাম, মো. হাসান রাজীব প্রধান, মো. নাজিবুর রহমান, আক্তার হোসেন এবং আল ফারুক আব্দুল লতিফ। পদাধিকার বলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী এই কমিটিগুলো গঠন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত