ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও স্টেশন সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কসবা স্টেশন অতিক্রম করার সময় ওই নারী রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কসবা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ শফিকুর রহমান জানান, দুর্ঘটনার সময় স্টেশন এলাকায় বিদ্যুৎ ছিল না। এমন পরিস্থিতিতে রেললাইন পার হওয়ার সময় ওই নারী ট্রেনের ধাক্কায় প্রাণ হারান।
খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, রবিবার রাত ২টার দিকে কসবা রেলওয়ে স্টেশন এলাকায় পর্যটক এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।
তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ করছে রেলওয়ে পুলিশ। পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করা হবে।
হরমুজ প্রণালি খুলছে, কাউকে আর কখনও টোল দিতে হবে না