ব্যাংক এশিয়া ও সিপিডিএল-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট : ১৬ জুন ২০২৬, ১০:১৮ পিএম

অ্যাপার্টমেন্ট ক্রেতাদের জন্য সহজ ও আকর্ষণীয় হোম লোন সুবিধা নিশ্চিত করতে ব্যাংক এশিয়া পিএলসি এবং সিএ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (সিপিডিএল)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ অংশীদারিত্বের আওতায় আরও থাকছে যৌথ বিপণন কার্যক্রম, গ্রাহক সম্পৃক্ততামূলক কর্মসূচি এবং বিভিন্ন প্রচারণামূলক উদ্যোগ গ্রহণ।

বৃহস্পতিবার (১১ জুন) চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে সিপিডিএল-এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন-এর উপস্থিতিতে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম জোনাল হেড কায়েস চৌধুরী এবং সিপিডিএল-এর চিফ রিলেশনশিপ অফিসার জি. এম. ফারহাদ সারওয়ার । 

ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব অ্যাসেটস-রিটেইল ব্যাংকিং ডিভিশন মো. জাহেদ চৌধুরী এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, চট্টগ্রাম জোনাল অফিস এ. এইচ. এম. শহীদুল্লাহ এবং সিপিডিএল-এর চিফ কমার্শিয়াল অফিসার মো. খায়রুজ্জামান জোয়ার্দার এবং হেড অব সেলস, প্রপার্টি সল্যুশন মি. রঞ্জিত ভট্টাচার্য, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। 

এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের আবাসন ঋণ গ্রহণের প্রক্রিয়া আরও সহজ হবে এবং মানসম্মত আবাসনের স্বপ্নপূরণে আগ্রহী ব্যক্তি ও পরিবারগুলো উপকৃত হবে। পাশাপাশি, এর মাধ্যমে দুটি প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা দেশের আবাসন ও আর্থিক সেবা খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত