মহররমের চাঁদ দেখা গেছে, হিজরি নববর্ষ শুরু

আপডেট : ১৬ জুন ২০২৬, ১১:০৫ এএম

মহররম মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার (১৬ জুন) থেকে নতুন হিজরি বছর শুরু হয়েছে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। সোমবার চাঁদ দেখার পর এ ঘোষণা দেওয়া হয়।

এদিকে আজ সন্ধায় বাংলাদেশে চাঁদ দেখা কমিটির মিটিং হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল হিজরি নববর্ষ শুরু হতে পারে। 

ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস হলো মহররম। মুসলমানদের কাছে এটি অত্যন্ত মর্যাদা ও ফজিলতপূর্ণ মাস হিসেবে বিবেচিত। নতুন হিজরি বছরের সূচনার মধ্য দিয়ে বিশ্ব জুড়ে মুসলিমরা নতুন ধর্মীয় বছরের যাত্রা শুরু করেন।

মহররম মাসের ১০ তারিখ অর্থাৎ আশুরার দিন এ বছর সৌদিতে ২৫ জুন (বৃহস্পতিবার) পালিত হবে। আর বাংলাদেশে ২৬ (শুক্রবার) পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

ইসলামে আশুরার রোজার বিশেষ গুরুত্ব রয়েছে। হাদিসে এ দিনে রোজা রাখার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে।

মুসলিমদের বিশ্বাস অনুযায়ী, আশুরার দিনটি ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ ঘটনার স্মারক। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানরা ইবাদত, দোয়া ও নফল রোজার মাধ্যমে দিনটি পালন করে থাকেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত