চায়ের রাজধানী শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ। এখন শুধু অপেক্ষা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের।
বুধবার (১৭ জুন) দুপুর ১টায় এখানে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সকাল থেকেই মৌলভীবাজারের বিভিন্ন প্রান্ত থেকে উৎসবমুখর পরিবেশে জনসভাস্থলে জড়ো হচ্ছেন সর্বস্তরের মানুষ ও দলীয় নেতাকর্মীরা। অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও রোগীদের মাঝে বিশেষ সহায়তার চেকও প্রদান করবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে তিনি সিলেট থেকে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
এদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো শ্রীমঙ্গল শহরজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।