নতুন মাল্টিটাস্কিং টুলস নিয়ে এল অ্যান্ড্রয়েড ১৭

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৪:৩৬ পিএম

গুগল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে তাদের নতুন মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৭ এবং স্মার্টওয়াচের জন্য ওয়্যার ওএস ৭। প্রথম ধাপে এই আপডেট পৌঁছাবে গুগলের নিজস্ব পিক্সেল ডিভাইসগুলোতে। নতুন সংস্করণের সঙ্গে এসেছে একটি বিশেষ পিক্সেল ড্রপ, যেখানে যুক্ত হয়েছে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যবহারবান্ধব নতুন ফিচার।

এআই-কেন্দ্রিক নতুন অভিজ্ঞতা

অ্যান্ড্রয়েড ১৭-এর মাধ্যমে গুগল তাদের সর্বশেষ এআই মডেলগুলোকে স্মার্টফোন অভিজ্ঞতার কেন্দ্রে নিয়ে এসেছে। নতুন আপডেটে যুক্ত হয়েছে লিরিয়া ৩, যা টেক্সট বা ছবি থেকে স্বয়ংক্রিয়ভাবে সঙ্গীত তৈরি করতে পারে। এছাড়া জেমিনি ওমনি ব্যবহারকারীদের কথোপকথনের মধ্যেই ভিডিও সম্পাদনার সুযোগ দেবে।

পিক্সেল ১০এ ব্যবহারকারীরা পাবেন অডিওএলএম-নির্ভর উন্নত স্পিচ-টু-স্পিচ অনুবাদ সুবিধা, যা বিভিন্ন ভাষার মধ্যে আরও স্বাভাবিক ও দ্রুত যোগাযোগ নিশ্চিত করবে।

অ্যান্ড্রয়েড ও পিক্সেলের মাধ্যমে এআই প্রদর্শনের কৌশল

বিশ্লেষকদের মতে, অ্যান্ড্রয়েড ১৭ গুগলের একটি সুস্পষ্ট কৌশলের অংশ। প্রতিষ্ঠানটি তাদের সর্বাধুনিক এআই প্রযুক্তি সাধারণ ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিতে অ্যান্ড্রয়েড ও পিক্সেল ডিভাইসকে প্রধান প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছে। যখন প্রতিদ্বন্দ্বী অ্যাপল তাদের এআই-সমৃদ্ধ সিরি ও আইওএস২৭ নিয়ে প্রস্তুতি নিচ্ছে, তখন গুগল ইতোমধ্যে সৃজনশীলতা, যোগাযোগ এবং ডিভাইস ব্যবহারের বিভিন্ন ক্ষেত্রে এআইকে একীভূত করার দিকে জোর দিচ্ছে।

এয়ারড্রপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কুইক শেয়ার

নতুন পিক্সেল ড্রপে একটি উল্লেখযোগ্য সংযোজন হলো কুইক শেয়ার। এখন পুরোনো পিক্সেল ৮এ ও ৯এ ডিভাইস থেকেও অ্যাপলের এয়ারড্রপ এর সঙ্গে ফাইল আদান-প্রদান করা যাবে। দীর্ঘদিনের প্ল্যাটফর্ম বিভাজন কমাতে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

কল মিস হলে ব্যক্তিগত অডিও বার্তা

অ্যান্ড্রয়েড ১৭-এ ব্যবহারকারীরা কল রিসিভ করতে না পারলে নিজের কণ্ঠে ব্যক্তিগত আউটগোয়িং বার্তা রেকর্ড করতে পারবেন। এছাড়া “টেক এ মেসেজ” ফিচার আরও বেশি দেশে চালু করা হচ্ছে, যা কলারের বার্তা সংগ্রহ করে রাখবে।

স্মার্টওয়াচে জরুরি সুরক্ষা

নতুন পিক্সেল ওয়াচে যুক্ত হয়েছে উন্নত জরুরি সনাক্তকরণ ব্যবস্থা। ঘড়িটি যদি গাড়ি দুর্ঘটনা, গুরুতর পড়ে যাওয়া বা ব্যবহারকারীর পালস না পাওয়ার মতো পরিস্থিতি শনাক্ত করে, তাহলে স্বয়ংক্রিয়ভাবে জরুরি সেবা এবং পূর্বনির্ধারিত জরুরি নাম্বারে যোগাযোগ করবে।

‘বাবল বার’ দিয়ে দ্রুত অ্যাপ ব্যবস্থাপনা

অ্যান্ড্রয়েড ১৭-এর অন্যতম নতুন ইউজার ইন্টারফেস উপাদান হলো বাবল বার। স্ক্রিনের নিচে বাবল আকারে সাম্প্রতিক অ্যাপগুলো প্রদর্শিত হবে, যেগুলো সহজে সাজানো, সরানো এবং দ্রুত চালু করা যাবে। একাধিক অ্যাপ একসঙ্গে ব্যবহারের ক্ষেত্রে এটি উল্লেখযোগ্য সুবিধা দেবে।

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন সুবিধা

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের জন্য এসেছে নতুন স্ক্রিন রেকর্ডিং ফিচার। এর মাধ্যমে একই সঙ্গে ফোনের স্ক্রিন এবং সেলফি ক্যামেরার ভিডিও ধারণ করা যাবে। ফলে টিকটক, ইউটিউব বা ইনস্টাগ্রামের জন্য রিঅ্যাকশন ভিডিও তৈরি করা আরও সহজ হবে।

উন্নত নিরাপত্তা

নতুন সংস্করণে নিরাপত্তা জোরদার করতে যুক্ত হয়েছে “মার্ক এস লস্ট” ফিচার, যা ফাইন্ড হাব-এর মাধ্যমে হারিয়ে যাওয়া ডিভাইস শনাক্ত করতে সহায়তা করবে। পাশাপাশি লাইভ থ্রেড ডিটেকশন এবং অন্যান্য সাইবার সুরক্ষা ব্যবস্থা যুক্ত হয়েছে।

অভিভাবকদের জন্যও রয়েছে নতুন সুবিধা। এখন গুগ

 

ল অ্যাকাউন্ট সংযুক্ত না করেও শুধুমাত্র একটি পিন ব্যবহার করে স্ক্রিন টাইম সীমাবদ্ধতা এবং কনটেন্ট ফিল্টারিং নিয়ন্ত্রণ করা যাবে।

ফোল্ডেবল ফোনে নতুন গেমিং মোড

ফোল্ডেবল স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এসেছে ৫০:৫০ বিভাজনের একটি নতুন গেমিং মোড। স্ক্রিনের এক অংশে গেম চলবে, অন্য অংশে থাকবে ডাইনামিক গেমপ্যাড, যা গেমিং অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় করবে।

ওয়্যার ওএস ৭-এ আসছে ‘পার্সোনাল ইন্টেলিজেন্স’

নতুন ওয়্যার ওএস ৭ স্মার্টওয়াচকে আরও বুদ্ধিমান করে তুলবে। ব্যবহারকারীরা শুধুমাত্র বর্ণনা দিয়ে ব্যক্তিগতকৃত উইজেট তৈরি করতে পারবেন। এছাড়া গুগলের বিভিন্ন অ্যাপ এবং চ্যাট ইতিহাসের সঙ্গে জেমিনি যুক্ত হয়ে ব্যক্তিগতকৃত তথ্য ও পরামর্শ দিতে পারবে।

স্মার্টওয়াচগুলো গুগলের আসন্ন এআই-সমৃদ্ধ স্মার্ট গ্লাস এবং অন্যান্য হার্ডওয়্যারের সঙ্গেও আরও কার্যকরভাবে কাজ করবে।

ব্যাটারি লাইফে উন্নতি

গুগলের দাবি, নতুন ওয়্যার ওএস ৭ স্মার্টওয়াচের ব্যাটারি স্থায়িত্ব প্রায় ১০ শতাংশ পর্যন্ত বাড়াতে সক্ষম হবে। পাশাপাশি যুক্ত হচ্ছে মাল্টি-স্টেপ অটোমেশন সুবিধা, যা ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ আরও সহজ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত