দুই বছর পর অপূর্ব

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৫:১৪ পিএম

এবার অনুসন্ধানী সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। ভূমিকায়। সালেহ সোবহান অনীম পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এই মডেল-অভিনেতা। আর এর মাধ্যমে  দুই বছর পর ওটিটিতে ফিরছেন অপূর্ব। ইতিমেধ্য প্রকাশ করা হয়েছে সিরিজটির ট্রেলার। সেখানে সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ, ক্ষমতার আড়ালে লুকিয়ে থাকা অনিয়ম-দুর্নীতি, ব্যক্তিগত সংকট এবং পারিবারিক সম্পর্কের টানাপোড়েনের আভাস মিলেছে। থ্রিলারধর্মী এই গল্পে সমসাময়িক বাস্তবতার প্রতিফলনও দেখা যাবে। 

সিরিজটিতে ‘জহির’ নামের এক সাংবাদিকের চরিত্রে দেখা যাবে অপূর্বকে। চরিত্রটি নিয়ে তিনি বলেন, ‘জহির চরিত্রটার একটা দারুণ গ্রাফ আছে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায়। কখনো সে খুবই আবেগপ্রবণ, আবার কখনো বাস্তবতার কঠিন মুখোমুখি দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একজন অভিনেতা হিসেবে এই ধরনের বহুস্তরীয় চরিত্র সবসময়ই আমাকে আকৃষ্ট করে।’ 

এর আগে ২০২৪ সালে ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজে পুলিশের চরিত্রে দেখা গেছে অপূর্বকে। তার পর আর ওটিটিতে পাওয়া যায়নি তাকে। যদিও সিরিজটির সিক্যুয়াল দিয়ে আবারও ফেরার কথা ছিল তার। কিন্তু প্রজেক্টটি পিছিয়ে যাওয়ায় এবার তিনি ফিরছেন সাংবাদিক হয়ে। 

এদিকে, এই সিরিজের মাধ্যমে তিন বছর পর আবারও ওটিটিতে ফিরছেন আফসান আরা বিন্দু। নতুন এই কাজ নিয়ে তিনি বেশ আশাবাদী এবং দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত