ফেনীতে বজ্রপাতে প্রাণ গেল দুই শিশুর

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৯:১৯ পিএম

ফেনীতে পৃথক বজ্রপাতের ঘটনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাদিয়া আক্তার ও আট বছর বয়সী শিশু আবির হোসেনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আকস্মিক এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

বুধবার (১৭ জুন) দুপুরে ফেনীর ফুলগাজী উপজেলায় এ মৃত্যুর ঘটনা ঘটে। 

নিহত নাদিয়া আক্তার (৯) ফুলগাজীর বসন্তপুর গ্রামের মো. শহীদের মেয়ে ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং আবির হোসেন (৭) ছাগলনাইয়ার পূর্ব দেবপুর গ্রামের মো. আরিফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বৃষ্টির সময় বাড়ির সামনে বজ্রপাতের শিকার হয়ে গুরুতর আহত হয় নাদিয়া আক্তার ও আবির হোসেন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলগাজী থানার ওসি এস এম মিজানুর রহমান। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত