বাংলাদেশে হাসপাতাল করতে ইরানকে প্রস্তাব বিরোধীদলীয় নেতার

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৬:৫৭ এএম

বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদি। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

এ সময় আদর্শভিত্তিক রাজনৈতিক দল হিসেবে জামায়াতের ‘গঠনমূলক ও বুদ্ধিবৃত্তিক’ কাজের প্রশংসা করেন ইরানের রাষ্ট্রদূত। জামায়াত আমির ডা. শফিকুর রহমান বাংলাদেশে ‘বিশ্বমানের’ একটি হাসপাতাল চালু করতে ইরানকে প্রস্তাব দিয়েছেন। তা ছাড়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সংঘটিত যুদ্ধে ইরানের জানমালের ক্ষয়ক্ষতির জন্য দেশটির নাগরিকদের প্রতি শোক ও সহানুভূতিও প্রকাশ করেছেন তিনি।

জামায়াতের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাতে উভয় দেশের মধ্যে ‘পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন, তেহরান-ঢাকা সরাসরি ফ্লাইট চালু, মেডিকেল টুরিজম নিয়ে আলোচনা করেন শফিকুর রহমান ও ইরান রাষ্ট্রদূত। দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম’ সম্পর্ক, দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়, স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত