হাদি হত্যা মামলা 

আবারও পেছাল তদন্ত প্রতিবেদন জমার সময়

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৬:৫৭ এএম

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত শেষে প্রতিবেদন দিতে আবারও সময় পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বুধবার ধার্য দিনে সিআইডি প্রতিবেদন দাখিল না করায় আগামী ২৮ জুন নতুন তারিখ ধার্য করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ। এ নিয়ে এ মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৫তম বারের মতো পেছাল।

গত ৬ জানুয়ারি হাদি হত্যা মামলার তদন্ত শেষে ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এতে প্রধান আসামি করা হয় ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে। গত ১৫ জানুয়ারি এ মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রে নারাজী দেন মামলার বাদী আবদুল্লাহ আল জাবের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত