সালটা ২০১২। পরিচালক হোমি আদাজানিয়ার নির্দেশনায় মুক্তি পেয়েছিল বলিউড অভিনেতা সাইফ আলি খান, দীপিকা পাডুকোন ও ডায়ানা পেন্টি অভিনীত তুমুল জনপ্রিয় রোমান্টিক কমেডি ছবি ‘ককটেল’। সেই সময় থেকেই ছবিটির সিক্যুয়ালের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করে রয়েছেন সিনেপ্রেমীরা। অবশেষে রাত পোহালেই অবসান ঘটতে চলেছে দীর্ঘ চোদ্দ বছরের সেই প্রতীক্ষার।
আগামীকাল ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ককটেল ২’। দীর্ঘ সময় পর প্রেম ও বন্ধুত্বের আখ্যান নিয়ে এক নয়া গল্প বুনেছেন পরিচালক। তবে এবার কাস্টিং বদলে একপ্রকার পুরনো বোতলে নতুন ওয়াইন পরিবেশন করতে চলেছেন নির্মাতারা। কিন্তু এই নতুন মোড়ক দর্শকের মন কতটা জয় করতে পারবে, এখন সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় অধীর আগ্রহে প্রহর গুনছেন হিন্দি ছবির দর্শক।
এবারের সিক্যুয়ালে এসেছে এক বড় চমক। দীপিকা পাডুকোন ও ডায়ানা পেন্টির পরিবর্তে এই ছবিতে নয়া সংযোজন হিসেবে দেখা যাবে কৃতি শ্যানন ও দক্ষিণী সুন্দরী রাশমিকা মন্দানাকে। অন্যদিকে, সাইফ আলি খানের স্থানে ‘রোমিও’ অবতারে হাজির হচ্ছেন শাহিদ কাপুর। এই নতুন ত্রয়ীর অন-স্ক্রিন রসায়নের ঝলক ইতিমধ্যেই দর্শকের মনে উন্মাদনার পারদ চড়িয়েছে। আর ‘ককটেল ২’-এর অগ্রিম টিকিট বুকিংয়ের নজিরবিহীন পরিসংখ্যান তো সেই ইঙ্গিতই দিচ্ছে। মুক্তির আগেই বক্স অফিসে নজরকাড়া সাড়া ফেলেছে ছবিটি। প্রথম দিনের অগ্রিম বুকিংয়ের হিসেব নিরিখে এটুকু স্পষ্ট যে, পয়লা দিনেই বক্স অফিসে ঝড় তুলতে চলেছে শাহিদ, কৃতী আর রশ্মিকার এই রোম্যান্টিক কমেডি।
ইন্ডাস্ট্রি ট্র্যাকার ‘স্যাকনিক’-এর রিপোর্ট মোতাবেক, মুক্তির আগেই ভারতে ‘ককটেল ২’র অগ্রিম বুকিংয়ের পরিমাণ ২.৪৯ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। ব্লকড সিটসহ এই অঙ্ক আরও বেড়ে দাঁড়িয়েছে ৪.৬৬ কোটি টাকা। দেশজুড়ে ইতিমধ্যেই ছবিটির ৭০ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। যার মধ্যে সর্বাধিক অগ্রিম বুকিং লক্ষ্য করা গেছে মহারাষ্ট্রে। সেখানে এক হাজার ৪৯১টি শোয়ের জন্য অগ্রিম বুকিংয়ের পরিমাণ ৬২.১৫ লক্ষ টাকা, যা ব্লকড সিটসহ ছুঁয়ে ফেলেছে ৯৭.২৪ লক্ষ টাকার ঘর।
অগ্রিম টিকিট বুকিংয়ের এই চোখধাঁধানো পরিসংখ্যান দেখে সিনে বিশেষজ্ঞদের অনুমান, ওপেনিং ডে-তেই ছবিটির চার কোটিরও বেশি আয় হতে পারে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সময় যত এগোবে এই অগ্রিম বুকিংয়ের গ্রাফ আরও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। বর্তমান প্রবণতা বজায় থাকলে ‘ককটেল ২’ প্রথম দিনে প্রায় ৫ থেকে ১০ কোটি টাকার মধ্যে ব্যবসা করতে পারে বলে মনে করা হচ্ছে।
স্যাকনিকের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, দিল্লি-এনসিআর, মুম্বই, পুনে, বেঙ্গালুরু এবং হায়দরাবাদের মতো দেশের বড় শহরগুলিতে ছবিটিকে ঘিরে দর্শকদের আগ্রহ একেবারে চোখে পড়ার মতো।
দাখিলা বইয়ের পাতা গায়েব: ভূমি অফিস সহায়কের কারাদণ্ড
আসবাবপত্র চাওয়া নিয়ে বিতর্ক, স্পিকার বললেন ‘গর্হিত অপরাধ’ করেননি
সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগের নিয়ম আগেই বাতিল করা হয়: স্পিকার
সিংড়া উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডারদের সমন্বয় সভা
নীলফামারিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন