আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

হামলার শঙ্কায় সতর্ক থাকতে পুলিশ সদর দপ্তরের চিঠি

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৭:০৯ এএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে দেশে রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ করে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা করছে পুলিশ। এমনকি আওয়ামী লীগের কর্মকা-ে বাধা দিলে পুলিশের ওপরও হামলার আশঙ্কা করা হচ্ছে। এ জন্য পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব ইউনিটকে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে কর্মরত ডিআইজি (কনফিডেন্সিয়াল) কামরুল আহসানের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এদিকে দুই মেট্রোপলিটন ও তিন জেলার পুলিশ সুপার সতর্কতামূলক নির্দেশনা পাওয়ার কথা নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়েছেÑ আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল করতে পারে। এ নিয়ে বাধা দিলে সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের কয়েকজন কর্মকর্তা চিঠির সত্যতা নিশ্চিত করে বলেন, একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে আগাম সতর্কতার অংশ হিসেবে সারা দেশে বার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যে আগাম সতর্কতা এবং নিরাপত্তামূলক ব্যবস্থার প্রস্তুতি শুরু হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা কার্যক্রমও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত