দেশ রূপান্তরে প্রকাশিত সংবাদ

আপডেট : ১৯ জুন ২০২৬, ১১:৫৬ এএম

গত বৃহস্পতিবার দেশ রূপান্তর পত্রিকার অনলাইন এডিশনে ‘অসহায় দিন কাটছে গাছ ব্যবসায়ীর, সহায়তার আবেদন’ শীর্ষক সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন মাধবপুরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদি হাসান। গতরাতে দেশ রূপান্তর প্রতিনিধিকে ফোন করে তিনি পরিবারটির পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন।

এর ধারাবাহিকতায় আজ শুক্রবার (১৯ জুন) নিজ কার্যালয়ে আহত গাছ ব্যবসায়ী আব্দুল পরিবারের ভরণ-পোষণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খাদ্যসামগ্রী (চাল, ডাল, তেল, লবণ, মশলা) প্রদান করেন। এসময় আব্দুল আউয়ালের স্ত্রী নাসিমা খাতুনের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তারও আশ্বাস প্রদান করেন তিনি।

আব্দুল আউয়াল ইউএনও'র প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইউএনও মো. মেহেদি হাসান এরকম একটি মানবিক প্রতিবেদন প্রকাশের জন্য দেশ রূপান্তরকে ধন্যবাদ দিয়ে বলেন,  ‘দেশ রূপান্তর এমন একটি সংবাদ প্রকাশের মাধ্যমে প্রকৃত গণমাধ্যমের দায়িত্ব পালন করেছে। আর আমি আমার কর্তব্যটুকুই করছি মাত্র।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত