মাইক্রোবাসের ধাক্কায় পথচারী নিহত

আপডেট : ২০ জুন ২০২৬, ০৮:০২ এএম

রাজধানীর শ্যামপুরে পোস্তগোলা যাত্রীছাউনির সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মাইক্রোবাসের চাপায় অজিত বাবু (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের বরাত দিয়ে শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) দীপক কুমার পাল জানান, নিহত ব্যক্তি পোস্তগোলা যাত্রীছাউনির সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত