প্রতিমন্ত্রী বললেন

খাল দখলের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা

আপডেট : ২০ জুন ২০২৬, ০৮:০৩ এএম

মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ও মীরকাদিমে দখল-দূষণে বিপন্ন শত বছরের পুরনো নয়নের খাল পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দীর্ঘদিন ধরে নয়নের খাল যেভাবে দখল ও দূষণের শিকার হয়েছে তা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ অবস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা অবৈধভাবে খাল দখল করেছে, তালিকা করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

গতকাল শুক্রবার দুপুরে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন ও মীরকাদিম পৌরসভার মধ্যবর্তী বিনোদপুর এলাকায় এ খাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত