সিসিসিআই সভাপতি

বাংলাদেশ অর্থনৈতিক রূপান্তরের নতুন পর্যায়ে প্রবেশ করছে

আপডেট : ২০ জুন ২০২৬, ০৬:৩২ পিএম

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যন্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মো. আমিরুল হক বলেছেন, বাংলাদেশ এখন অর্থনৈতিক রূপান্তরের এক নতুন পর্যায়ে প্রবেশ করছে।

তিনি বলেন, ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বাণিজ্য সম্প্রসারণ, বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণ এবং রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির জন্য বন্ডেড ওয়্যারহাউস ও ফ্রি-ট্রেড জোন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামে আনোয়ারায় চায়না বিশেষায়িত ইকোনমিক জোন বাস্তবায়নে সরকার অনুমোদন দিয়েছে।

শনিবার (২০ জুন) নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আলীবাবা ডটকমের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে সিসিসিআই সভাপতি এসব কথা বলেন ।

চায়না ইপিজেড এবং সরকার নির্ধারিত ফ্রি-ট্রেড জোনে রপ্তানি নির্ভর পণ্য উৎপাদন এবং ইনটেক সার্ভিস স্টেশন করার জন্য ই-কমার্স প্রতিষ্ঠান আলীবাবা ডটকমের প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, চায়না বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। ভৌগোলিক নৈকট্যের কারণে উভয়দেশের মধ্যে নতুন অর্থনৈতিক সংযোগ গড়ে উঠেছে। তাই এক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসায়ী টু ব্যবসায়ী যোগাযোগ বৃদ্ধির কোন বিকল্প নেই।

তিনি আলীবাবা ডট কমের বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, ই-কমার্স, অও ট্রেনিংসহ সব ধরনের উদ্যোগে চিটাগাং চেম্বারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাতকালে চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক ছাড়ও আরও উপস্থিত ছিলেন— চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, আবু হায়দার চৌধুরী (আমজাদ), আমান উল্লা আল ছগির (ছুট্টু), মোহাম্মদ মনির উদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, মো. আফসার হাসান চৌধুরী (জসিম), আলিবাবা ডট কমের পাকিস্তান ও বাংলাদেশের জেনারেল ম্যানেজার গাওয়া সামার, সিনিয়র স্পেশালিস্ট ও বাংলাদেশ চ্যানেল ম্যানেজার ওয়াং কিলিং ভানিয়া, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ঝাং সুহাই ব্রাইস, সার্ভিস ও অ্যাকাউন্ট ম্যানেজার ট্যাং হংজিয়া টিনা, বাংলাদেশের চ্যানেল ম্যানেজার সোনোবার মাইরা, বাংলাদেশস্থ ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়জুল আলম, নির্বাহী পরিচালক শান শাহেদ ও কনসালট্যান্ট সাজিদ বিন সোলায়মান প্রমুখ।

   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত