ভ্রাম্যমাণ আদালত থেকে হাতকড়াসহ ৪ আসামি ছিনতাই, পরে আটক

আপডেট : ২১ জুন ২০২৬, ০৭:৩৪ এএম

পঞ্চগড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত টাস্কফোর্সের অভিযান ও ভ্রাম্যমাণ আদালত চলাকালে আটক ৪ আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। যদিও কিছু সময় পরে তাদের আবার গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে পৌনে ৬টার মধ্যে পঞ্চগড় বাজার এলাকায় ঘটনাটি ঘটে। রাতে এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।  আটক ব্যক্তিরা হলেনÑ শহরের রাজনগর এলাকার জয়নাল, একই এলাকার শাহেন শাহ, পুরনো ক্যাম্প এলাকার হাসিবুর রহমান এবং একই এলাকার দিপু ইসলাম।

মামলার এজাহারে বলা হয়, গত বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও ব্যাটালিয়ন আনসারসহ টাস্কফোর্স অভিযান চালানো হয়। এ সময় জেলা শহরের হাজী মার্কেটের একটি পরিত্যক্ত দোকানে মাদক সেবনরত অবস্থায় ওই ৪ জনকে আটক করা হয়। তাদের কাছে ইয়াবাসহ কিছু মাদকসেবন সামগ্রী পাওয়া যায়। পরে তাদের শের-ই-বাংলা পার্কে নিয়ে এসে গাড়িতে তোলা হলে ২০-২৫ জন লোক হাতকড়াসহ তাদের ছিনিয়ে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরে তাদের ট্রাফিক পুলিশ বক্সের কাছ থেকে আবার গ্রেপ্তার করা হয়। এ সময় হাতকড়া দুটি কাটা অবস্থায় পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত